১. ভাবে-অনুভবে
এক বুক দীর্ঘশ্বাসে...
গ্রীষ্মের অলস দুপুর-
যখন চুপকথা কয়,
তুমি ও টের পাও নিশ্চয়ই!
২. অনাহুত বৃষ্টি
সেই মেয়েটির মন খারাপের কারণ খোঁজা বারণ-
খুব গোপনে সে একাই পোড়ে যখন তখন!
তবুও বাতাসের স্পর্শ আলিঙ্গন...
না চাওয়া বৃষ্টিতে স্নাত হয় তার চির পিপাসিত মন!