১. বহুরূপী
নানা রঙ এক মুখে মাখছি
নানা সুরে হাররোজ হাঁকছি।
কালকের ভালো আজ কালো বলছি
অভিনয় দেখাতে বহুরূপী রুপে চলছি।
২. জীবন
প্রদীপের শিখা খানি ভাবে আমি জ্বলব সারাক্ষণ
তেল বলে তুমি হারিয়ে যাবে আমি রইবনা যখন।
ফুরাবে যেদিন নেভাবে সেদিন তুমি ধীরে ধীরে
আঁধার ধরবে ঘিরে তোমাকে পরে রবে তিমিরে।