May 28, 2022

সমরেন্দ্র বিশ্বাস

 ১. পথ – ১


পায়ের আওয়াজ ছিন্ন হয়ে গেলে
বগলে তুলে নেই স্মৃতির ক্র্যাচ!
পথ জুড়ে একটা রাত্রির আকাশে
শুধু বিষন্ন তারাদের গান।

২. পথ – ৫ 

পথের মধ্যেই শুয়ে আছে ঘুমপোকা,
দীর্ঘ চলার পথটাতেই হারিয়ে যাওয়া -
কোলাহলের পাশেই ঘুমিয়ে আছে 
নির্জন এক স্মৃতিস্তম্ভ!