১.কবিতার পুরস্কার
কবিতার খাতাটা খুলে দেখো একবার,
প্রতিটি শব্দ যেন আজ কালিমালিপ্ত-
নিথর হয়ে শায়িত অজস্র শব্দমালা
জানে সে কোনদিনও পাবে না পুরস্কার।
২. হিসাব নিকাশ
মেলায় মেলা লোকের আনাগোনা,
কেউ বিকোয়, খরিদ করে কেউ-
দর কষাকষি, হিসাব নিকাশ চলতেই থাকে,
জীবনেও যে হিসাব মেলেনা কোনদিন।