May 28, 2022

নাহার আহমেদ

১.বাস্তবতা
                     
তৃষ্ণার মোমবাতিটা জ্বলেজ্বলে নিঃশেষ হলে 
জমে থাকা অভিমানগুলো যাবে সব গলে ,
নীল যন্ত্রনারা অন্ধকারে মিলিয়ে যাবে 
নতুন করে আবার আমাকে কাছে পাবে ।

২.ব্যর্থতা

ভালোবাসার মর্মটা বুঝতে -বুঝতেই 
হয়ে গেলে তুমি হাতছাড়া ,
গোখরো হয়ে স্মৃতিগুলো
আজ শুধু দংশায় ।