১.সভ্যতার পিলসূজ
সুফলা সুজলা হতে ধরনী, যাদের ঝড়ে ঘাম
অন্নহীন, বস্তুহীন, শিক্ষাহীন , তাদের সন্তান।
তাঁরা থেকে গেছে অন্ধকারে, সভ্যতার বিকাশে, যাদের শীর্ণ শরীরের গড়ে আমাদের অম্রকুঞ্জ।
২. হৃদয়ের গভীরে
অন্তরের অন্তরে জাগ্রত তুমি, তবুও পাইনি কেন দিশা?
বৃথা খুজি এপাস ওপাস, নিভিয়ে হৃদয়ের আলো !
চোখের বাহিরে নয়, আছো চোখের ভিতরেও,
এই কথাটি জাগালে হৃদয়ে, থাকবে না অন্য কোন নেশা।