May 17, 2022

সামসুজ জামান

১. নারী ও সমুদ্র

নারীরা সমুদ্র নাকি সমুদ্রই নারীর মতন?
ডোবানো ভাসানো তার সহজাত রতিক্রিয়া যেন।
সেভাবেই গড়ে তোলে জীবনের ছন্দপতন অনুক্ষণ।
তবুও সমুদ্র আর নারীতে মন নিবিষ্ট আর সম্পৃক্ত থাকে বলো কেন

২. প্রেরণা  

কুয়াশাতে 'কু' থাকে, তবে কিনা আশা ও তো থাকে।
এভাবেই ভালো-মন্দ প্রতিক্ষনে আমাদের কাছে ডাকে।
মন শুধু আশাহীন, দিশাহীন যাত্রাপথের মত শঙ্কিল।
সঠিক লালিত হলে সেও দেখো হয়ে যাবে সোনালী ডানার চিল।