May 22, 2022

অলকা গোস্বামী

১. রোদ

হৃদয়ের ছোট্ট এক কোনে
মন খারাপ বাসা বাঁধে,
শেওলা ভিজা উঠান
একটুকরো রোদ খুব দরকার।

২. কিরণ

চারদিক জল থৈ থৈ,
ডুবে আছে সবুজ...,
তেষ্টায় ছাতি শুকিয়ে যায়,
ঘরের জলে খেলা করে সোনালী রোদ -কিরণ।