May 28, 2022

নবীনকিশোর রায়

১.প্রীতি ধ্বনি 

ভাষা  সুর সমুদ্রে ভাসে
নদী বয়ে নিয়ে যায়  স্বরবিতান
এপারে শঙ্খ ধ্বনি মিলন সুর 
ওপারে অগ্নিবীণা মন্দ্রিত আজান

২.উজান বায় 

সুরালোকিত রবির কিরণ 
এক তার বাজে অন্তরালোকে
লালন বাউল ভাটিয়ালি গায় 
উভয় তীরে সম্প্রীতি উজান বায়