১. চিত্রপথ
তুলির আঁচড়ে রবীন্দ্রনাথ এঁকেছি
রবীন্দ্রনাথ কথা বলে নি।
ক্যানভাসে রবীন্দ্রনাথের নিঁখুত উপস্থিতি,
তাই ওটা রবীন্দ্রনাথ হয় নি।
২.ভাষাপথ
বিপ্লবচিহ্নিত পতাকাও স্পর্শ করতে পারে,
প্রেমের উষ্ণবাহুমূল।
আমাকে ছুঁড়ে দিও না আর একটা রণক্ষেত্রে।
প্রেমিকার হাতধরে হাঁটতে দাও না-মানুষীর দেশে।