May 18, 2022

আমিনুল ইসলাম

১. প্রতারণা

চেয়েছিলাম অনেকটা পথ হাঁটবো
তোমারই হাত ধরে।
ভাবিনি মাঝ রাস্তায় ছাড়বে হাত,
আরেকটি হাত ধরবে বলে।

২. আগুন

জলন্ত আগুন হাতে নিয়ে চলা মানুষ আমি
প্রতিটা কদমে জ্বলি।
এই জ্বলা থেকেই হবো পূর্ন মানব,
যাকে ছুঁতে পারবে না ব্যর্থতার কোন গ্লানি।