May 26, 2022

বিনয় শীল

১.শব্দ ফুলের মালা
                              
নদীর কূলে বটের ছায়ায় আমি একাকী।
শব্দ ফুলের মালা গাঁথার নিত্য আশায় থাকি।।
হাজার পাখির সুরের তালে দুলছে বটের ডালা।
নদীর বুকে নিত্য ভাসে শব্দ ফুলের মালা।।

২. বাকরুদ্ধ

আকাশেতে কালো ধোঁয়া বাতাস ভরা বিষ।
সাগর জুড়ে যন্ত্রদানব খেলছে অহর্নিশ।।
ইউজ এন্ড থ্রো সূত্রে জঞ্জালের স্তুপ।
তার উপরে ফুটছে নিত্য নূতন মানব মুখ।।