May 28, 2022

টিটু বনিক

১. ফিরে আসতে হবে 

চলো খানিকটা পথ হাত ছেড়ে দিই
আকাশ, সমুদ্র হই
যদি ভালোবাসা থাকে একটুকুও 
তুমি বর্ষার বৃষ্টি আমি ভূমি হয়ে আলিঙ্গন করবো তোমায়।

২. প্রেমিক 

ভয় তাদের হয় যারা পেতে চাই 
প্রেমিক হতে চাইলে পুরুষ হতে হয়,
বৃক্ষ হতে হয় ,
আধারে মোমের মত নিজেকে পুড়িয়ে অন্যের গৃহে আলোকিত করে দিতে হয় ।