May 28, 2022

সায়ন পাল

১.পথ

এই পথে হেঁটে গেল জীবন্ত প্রাণ,
এই পথেই নিয়ে গেলে শবদেহ, 
বুকের উপরে কত দুঃসাহসিক অভিযান,
কত স্মৃতি কত মোহে বলিয়ান।

২.পথের গান

পথ তুমিই অনন্ত তুমিই জীবন্ত,
তোমারি বুকে বাজে ডঙ্কা বাজি' দামামা,
সাক্ষী থাকো ভালোবাসার,
 পথ, তুমিই অনন্ত নিঃস্ব অবলার একমাত্র সম্বল।