May 17, 2022

মৌমিতা ঘোষ সেনগুপ্ত

১. শুধু কবিতার জন্য

অতল থেকে কথা তুলে মালা গেঁথে নিলাম,
ছড়াও পথের ধুলোয় গড়াগড়ি।
তুলে আনা কথাগুলো দুহাত ভরে পথের ধুলো মাখে-
ধুলোর স্পর্শে পদ্য হয়ে সুরে ছন্দে সাজে।

২. ডাক

অপরিপূর্ণ ইচ্ছেনদীটা  হৃদয় ছুঁয়ে আছে ,
ডাক শুনেছে বাঁক বদলের রোগে ক্ষয়ে যাওয়া ভিতরের আমিটা-
তবুও স্বপ্নের স্রোতে প্রত্যাশায় বেঁচে থাকি।
মনের গ্রন্থি গড়ানো বিষরস ফেলে,
বৃষ্টি শেষে অবসন্ন বিকেলে- একলা দিনের ডাক শুনি ফোঁটা ফোঁটা জলের সাথে।