May 18, 2022

কল্যানী ভট্টাচার্য্য

১. সভ্যতা

তোমার জন্য কলম আমার
হে সভ্যতার ধারক বাহক
তোমার জন্য লিখে রাখি
মিশিয়ে আমার মনের আরক।

২. ফাগুন

শীতের ছোঁয়া মিলিয়ে গেল আস্তে
ফাগুন এলো আবার ভালোবাসতে। 
পলাশের বনে আজি লেগেছে দোলা
ধরনীর বুকে তারি রঙের মেলা।