May 28, 2022

সজীব কুমার পাল

১.একটা লাশের উপদেশ

মৃত লাশের ওপর পা রেখে অপর্ণা প্রেম চেয়েছে
তাকেও অন্তর্ভূক্ত করা হোক মৃতদের দলে! 
কারণ, আমিও একদিন শুভ্র ফুলের বুকে মাথা রেখে
ভালোবাসতে চেয়েছিলাম জীবনভর।

২.শব্দাস্ত্র

একটা পুরোনো ভাঙা কাচের টুকরো 
উড়ে এসে বুকটা ছিন্নভিন্ন করে দিলো,রক্তে শরীর রক্তিম। 
তারপর জ্ঞান ফিরলে বুঝতে পারি কাচ নয়, 
তুমি বলছো,'আমি অন্য পুরুষের বুকে ঘুমাবো!'