May 26, 2022

গঙ্গাধর বাগদি

১. আম্বেষন

আমি একলা পথে গাহি বিরহের গান 
হিমেল হাওয়াতেও জুড়ায় না আমার প্রাণ,
পথে পথে তাকে খুঁজে বেড়াই পাগল বেশে 
কোথায় সে হারিয়ে গেছে অজানা দেশে!

২.খুঁজে ফিরি

খুঁজেফিরি আকাশে-বাতাসে নগর প্রান্তরে 
না তুমি কোথায় আছো তুমি কত কষ্টে আহারে ।
মুক্তমনে চাই আমি ,বৃষ্টি হয়ে ঝরো তুমি
বুকে তুলে নেব তোমায়, ভূমি নেবে তোমায় তুমি।