মেয়েটির নাম কমলা
১.
মেয়েটা সাদাসিধে, মেয়েটা স্কুল পড়ুয়া;
মৃত্যুকে চোখ রাঙাবার সাহস বেপরোয়া।
মেয়েটা ষোলো বছরেই গর্জে ওঠা চেতনা
অধিকার আদায়ের এক জাগ্রত প্রেরণা।
২.
সেই দুপুরে অপেক্ষায় বসে যে ভাতের থালা
বীরাঙ্গনা সেই মেয়েটার নাম রেখেছে কমলা।
সেই মেয়েটা ফিরেছে রক্তরাঙা বর্ণমালায়;
সেই মেয়েটা ফিরেছে আমাদের মাতৃভাষায়।
১.
মেয়েটা সাদাসিধে, মেয়েটা স্কুল পড়ুয়া;
মৃত্যুকে চোখ রাঙাবার সাহস বেপরোয়া।
মেয়েটা ষোলো বছরেই গর্জে ওঠা চেতনা
অধিকার আদায়ের এক জাগ্রত প্রেরণা।
২.
সেই দুপুরে অপেক্ষায় বসে যে ভাতের থালা
বীরাঙ্গনা সেই মেয়েটার নাম রেখেছে কমলা।
সেই মেয়েটা ফিরেছে রক্তরাঙা বর্ণমালায়;
সেই মেয়েটা ফিরেছে আমাদের মাতৃভাষায়।