May 28, 2022

রুদ্র মোস্তফা

১.পর্যবেক্ষণ  

ঝুরঝুর করে ভেঙে পড়েছে প্রিয় মুখগুলো 
কেউ বলে দেয়নি হিরে কাচ কাটে 
আমি আসলে হিরের চোখ দিয়ে
কাচের পৃথিবী বিচার করেছি এতোকাল।

২.দূরত্ব 

দুঃসময় বলে দেয় 
চোখ থেকে চশমার দূরত্ব কতটুকু...
তুমি পাশে থাকলে 
সব দূরত্বই আমি মাপতে পারি অনায়াসে।