May 26, 2022

ছন্দা দাম

১.মনুষ্যত্ব

অযুত সংঘাত,লক্ষ অপবাদ
কোটি অভিজ্ঞতার ঝুলি নিয়ে ভরে,
মনুষ্যত্বের মতো এক দূর্মূল্য তকমা
একটা পুরো জীবনে মানুষ পড়ে।

২.জীবনের রঙ

যা কিছুই চাই ভুল করে চাই
চাইনে যা দেখি আছে হৃদয় ভরে,
জীবন কখনো অচেনা কে আপন
ফের আপনকেই অচেনা করে।