May 28, 2022

সুমিতা বর্ধন

১.হারিয়ে যাওয়া শৈশব

রূপকথার গল্প শুনে ডানা মেলেছিলাম,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি আর লালকমল-নিলকমলের দেশে যাবো বলে,
কিন্তু, হঠাৎ-ই  রাক্ষস-খোক্কসের দল -
আমার শৈশবটা কেই চিবিয়ে খেলো।

২.দুর্গা

রাজপথের ফুটপাতে রাত কাটে কতো অসহায়ের
আর ওই রাজপথেই মাটির দুর্গা
কার্নিভালে হাটে
লক্ষ-কোটির মাটির দুর্গা নদীর জলে ভাসে আর রক্ত মাংসের দুর্গা আজ পথের ধুলায় থাকে।