May 17, 2022

নন্দিতা দাস চৌধুরী

. আবেগ

তোমার  চন্ডীদাস মন যখন বেড়ায় নদীর কূলে,
আমি তখন ডুব দিয়ে উঠে গামছা আঁকড়ি  চুলে।
যখন তুমি প্রিয়নামে ডাক মধুর সুরে,
আমার ময়ূর দুয়ার খুলে নাচে উঠোন ঘুরে।

২. টুকরো টুকরো মৃত্যু

উত্তুঙ্গ বাতাস  আমি শাঁই শাঁই  শব্দে নেমে আসি পোড়া মরুভূমির  ঊষর  বালুচরে একমঠো অভূক্তদের  লাইনে বাতাসে উড়ন্ত  খালি ঠুঙার  পেছনে দৌড়ে আসা নেংটা শিশুর  দলে।