May 28, 2022

পঙ্কজ কান্তি মালাকার

 ১. বিধ্বস্ত

বাস্তব এত বিধ্বস্ত করেছো
জলপ্রলয়কে তুচ্ছ মনে করি!
কোমড় ভেঙে ঝরে আছি
ভূমিকম্পে আর কিবা ঝরি!

২. রণছোড়

যে যুদ্ধ ছেড়েছি, অবশ্য সে যুদ্ধে আছি
চিতার এক পা পিছোনোর মতো,
বেদীমূলে মাটি দেওয়া যজ্ঞের'ই অঙ্গ
এই বিয়োগ,বিয়োগ নয় যোগের'ই ব্রত।