১. গোধূলি বেলা
সন্ধ্যে হলে আকাশে কাঁদে পাখির মিছিল।
তারাদের ক্লান্তি ঝরে চাঁদের শরীরে।
সাজানো নগর বাড়ি রাত জ্বেলে দিলে,
স্বপ্ন পোশাক ছাড়ে রাতের গভীরে।
২. ভালোবাসা কেনা যায় না
ভালোবাসতে গেলেই আবার
হৃদপকেটে খুচরো থাকে না।
তাইতো যাকে ভালোবাসি
সে যে আমার সবটুকু দিয়ে কেনা।