May 27, 2022

পিয়াল দেবনাথ

১.সময় ও গতি

স্বল্প সময় ধার্য এই ভ্রমনের ত্বরে,
পথ যাহার অপার অনন্ত।
সময় সীমার বিস্তারের সূত্রে -
গতি মন্থর করার বিকল্প কোথায়?

২.জন্মান্তর

আবার কোন আকাশে তাঁরা হয়ে জন্মাব ।
মেঘের আড়াল থেকে দেখব তোমায় প্রাণভরে।
আমার শূন্য হাতের পাতায় তোমার হাতের রেখার ছাপে,
কিছু অসমাপ্ত লেখা হবে পূরণ।