যখন শীতল জোছনায় আগুন লাগে
বিজ্ঞাপনের ঐ জলছবি সারাক্ষণ একটা আশ্রয় খুঁজে মরে ,
স্বপ্ন সুন্দরীর গায়ে একাদশীর জোছনা মেখে আমি রাত্রি যাপন করি ,
কোনো এক নিদৃষ্ট চিলেকোঠায় বালিয়ারী ভাবনায়,
আমার হৃদপিন্ডের অলিন্দে ঠুকরোচ্ছে এক পরিযায়ী পাখী কিছু একটা সৃষ্টির উল্লাসে,
তার আবেগের তাড়ণে আমি অনুসন্ধান চালাই কবিতা উপত্যকার বেহায়া নদীর অথৈ নিরাশ্রয়ে,
তোমাকে ছুঁয়ে থাকার লালসায় ঘুরে বেড়াই বৈষ্ণবীর ছলাৎ নিয়মের বেড়াজালে,
প্রতিশ্রুতির একসাগর স্বপ্ন নিয়ে ডাক দিয়েছি পুরোনো মাঝিকে,
আমি কাজল মেঘের গৃহিণী- কুয়াশার অন্ধকারে হারিয়ে ফেলেছি তোমার আঙিনার গলিপথ,
স্মৃতির গন্ধে পরিচিত বৃষ্টি হয়ে এখন শ্রাবণ খুঁজে বেড়াই,
তুমি পেরেক ঠুকে দিলে অবিন্যস্ত ফাগুন পূর্ণিমার রাতে,
আসলে ভালোবাসলে যে কঙ্কালও হয়ে যাওয়া যায় যখন শীতল জোছনায় আগুন লাগে।