Feb 16, 2022

শব্দ শ্রমিক

ঐক্যের আহ্বান

নাটক চলছে রাজা সাজার,
রাজার চোখে অগ্নি দৃষ্টি।
ভয়ের দৃষ্টি নিরীহ প্রজার,
সংখ্যাধিক্য বোবার সৃষ্টি।

লুটিয়ে ধুলোয় জনতন্ত্র,
সৃষ্টি তন্ত্রতার অন্ধ মন্ত্র।
পচন ধরিয়ে ফুলের বৃন্ত,
বিতর্ক সৃষ্টি পোষাক বস্ত্র।

ফাটল ধরিয়ে প্রেম হৃদয়ে,
ঘটিয়ে বিভক্ত সৃষ্টি ভক্ত।
তকবির ধ্বনি বৃদ্ধি ঘটিয়ে,
রাজার দলে ভক্ত একত্র।

রাম, তকবির নাম মাহাত্ম্য,
ফুলের বৃন্তে ঝরায় রক্ত ।
সংক্রমণ ছড়ায় যত্রতত্র,
ছত্রভঙ্গ শ্রেণী চরিত্র।

মেরুকরনের তন্ত্রতায়,
সজাগ থাকো পাড়ায় পাড়ায়,
বিজয় প্রাপ্য শোষিত শ্রেণীর,
ছাত্র দলের একতায় ।।