Feb 16, 2022

আব্দুল রহিম

সবুজের সাথে 

শূন্যতা এসে গ্রাস করে
ভয়ে ভয়ে 
বায়ু দিক বদলায়
যুবতী নারী  উলঙ্গ শরীরে
একটু একটু করে শাড়িটা জড়িয়ে যায়
তারপর
মনের সাথে প্রেম
প্রেমের সাথে মন
তখন
একটু বাঁচতে ইচ্ছে করে  
ফিজিক্সের সূত্র ভুলে,
সবুজের সাথে প্রাণ 
প্রাণের সাথে সবুজ 
যখন যায় অন্তমিলে।