অ আ ক খ
মায়ের মতোই পালন করেছো
বাবার মতোই আগলে রেখেছো
মাথা উঁচু করে চলতে শিখিয়েছো
স্নেহ শিখিয়েছো
শাসন শিখিয়েছো
শ্রদ্ধা শিখিয়েছো
তুমিই আমার আশ্রয় অ আ ক খ ।
তোমার অপমান আমার অপমান ,
তাইতো তোমাকে রক্ষা করতে চেয়েছি বারবার ।
মায়ের শূণ্য কোল , সাদা রংয়ের সিঁথি
আর ,
সাক্ষী
সেই দিন
একুশে ফেব্রুয়ারি
মনে পড়ায় তোমার নতুন জন্মবার ।