একুশে ফেব্রুয়ারি
রক্তাক্ত দিনটি রহিবে হৃদয়ে স্থায়ী
আবার ফিরে এলো একুশে ফেব্রুয়ারি ।
হারিয়েছে কত সহস্র প্রাণ,
প্রাণের ভাষা বাংলা ভাষা
করেছেন মোদের স্বহস্তে দান ।
হারাইলাম মোরা স্নেহের মানব,
পরাস্ত করেছেন ভাষার দানব।
বাংলা ভাষা আমার মাতৃসম
শহীদদের চরণে আমার কোটি কোটি নম:
পরিবার বর্গ ত্যাগ করে দিয়েছেন প্রাণ
রবে সর্বদা সবার মনে হয়ে অম্লান।
বাংলা ভাষা গর্ব মোদের
মিশে রয়েছে সবার রক্তে,
ক্ষুন্ন হতে দেব না ওরে
রহিবে হৃদয়ে সযত্নে।
মিশে রয়েছে সবার রক্তে,
ক্ষুন্ন হতে দেব না ওরে
রহিবে হৃদয়ে সযত্নে।
ওরে বাংলা বাংলা করি , মোরা বাঙালি,
বাংলার জন্য হারাইলাম যত নর-নারী।
স্মরিয়া তাদের লিখিলাম কবিতা;
শেষ হয়েও হলো না কিছু রইল সবটা ।।
বাংলার জন্য হারাইলাম যত নর-নারী।
স্মরিয়া তাদের লিখিলাম কবিতা;
শেষ হয়েও হলো না কিছু রইল সবটা ।।