Feb 15, 2022

প্রজ্ঞা ভট্টাচার্য্য

মনের কথা

যেদিন প্রথম আলো দেখেছি
সেদিন থেকে তোমায় ভালোবাসছি;
যেদিন প্রথম কথা বলতে শিখেছি
সেদিন থেকে তোমায় ভালোবেসেছি;
যেদিন প্রথম কাঁদতে শিখেছি 
সেদিন থেকে তোমায় ভালোবেসেছি;
যেদিন প্রথম হাত ধরতে শিখেছি 
সেদিন থেকে তোমায় ভালোবেসেছি;
যেদিন প্রথম অনুভূতি হয়েছিল যে তুমি আমায় ভালোবাসো ,
সেই দিন থেকে তোমায় ভালোবেসেছি
কারনে অকারনে আমি শুধু তোমায় ভালোবেসেছি।।