Feb 16, 2022

তাহের আহমেদ লস্কর

জীবন্ত লাশ 

ঠাণ্ডা মাথায় খুন করেছিল  
ভালোবাসার মুখোশ পরে, 
প্রেমের ছুরিতে ছোবল দেবে-
পাত্তা দেয়নি ঘুনাক্ষরে ।  

ভাঙাগড়া চাইনি বলেই 
চলিনি একা সমুদ্রতটে, 
ছায়ার সুবিশাল বটবৃক্ষ 
ফেলে দিয়েছিল কেঁটে ।

বুক চিরে চৌচির করেছে 
যেমন গাছ চিরে তিনজনে,
চিত্ত সুখে দিনের আলোকে   
খুন করেছে আপনজনে ।