মুক্তির বারতা
রক্ত গড়ায় পথে প্রান্তরে,রক্ত গড়ায় গোধূলি সূর্যে,
রক্তের ধারা জিভের ডগায় কথা হয়ে যে বাজে।
বুকের ভেতরে গুমরে উঠা কান্নারা ভাষা খোঁজে
মায়ের বুকের নিবিড় ওমে চোখদুটো যেন বুজে ।।
মায়ের মুখের কথা কি কখনো হতে পারে পরাধীন!!
স্বৈরাচারের বজ্র শৃঙ্খল ভাঙার ঐ বাজে বীণ।
একুশে আমার হৃদয়ে,
মনে,মননে, অন্তকরণে,
একুশে আমার চোখের কোলে ভালোবাসা বয়ে আনে।
পলাশ শিমুলের বুকের রক্ত ছলকে উঠে মা বলে,
অত্যাচারীর লৌহমিনার ভেঙে গুঁড়িয়ে পড়ে অকালে।
মায়ের কথায় শিকল দেবে কার আছে এতো ধৃষ্টতা,
একুশে প্রতিবার রক্তচক্ষু দেখিয়ে দিয়ে যায় এই বারতা।।
একুশে প্রতিবার রক্তচক্ষু দেখিয়ে দিয়ে যায় এই বারতা।।