Feb 16, 2022

কার্ত্তিক মণ্ডল

স্বপ্ন ভঙ্গ

হিংস্র বাঘের কাছে হাত জোড় করে
মুক্তি ভিক্ষা চাওয়া নিরর্থক
নদীর প্রবল স্রোত যেমন
চুবিয়ে চুবিয়ে মানুষ মারে, ঠিক তেমনি
কত প্রত‍্যাশার কণ্ঠরোধ
স্বপ্নভঙ্গ নিষ্ঠুর কাহিনী ভাসছে চোখের সামনে
আজ লজ্জা হয় , বড়ো অপরাধি মনে হয় নিজেকে
মুখ লুকানোর জায়গা খুঁজি
নিরন্ন মানুষগুলোর মুখে দুটো
অন্ন তুলে দিতে পারি না
মা বোনদের লজ্জা সম্ভ্রম
রক্ষা করতে পারি না
শুধু পারি অর্থের প্রাচীর গড়তে আর
বিলাসী জীবন।