সময়
সময়ের করালগ্রাস কেড়ে নেয় সাজানো রাজপ্রাসাদ
সময়ের সাথে ক্ষমতা হাতে কেউ বা করে বাজিমাত।
সময়ের টিকটিক ভূলকে বলে ঠিক চলে গড়গড়িয়ে
সময়ের সাথে কেউ যায় হারিয়ে কেউ রাখে আসর ভরিয়ে।
সময়ের হাতছানি চামড়ায় ভাঁজ ফেলে সবাই জানি
তবুও কেন হিংসা বিবাদ আনি করি মোরা হানাহানি।
মানুষে মানুষে ভালোবাসা এই হোক মোদের আশা
দ্বন্দ্ব নয় বিভেদ নয় মুখে থাক সবার এই ভাষা।