Feb 16, 2022

স্নিগ্ধা ভট্টাচার্য

একুশ তুমি

একুশ তুমি স্বপ্ন  দেখাও নীল আকাশের নীচে।
একুশ তুমি মায়ের বুকে রক্তে লেখা  শতাব্দীর ইতিহাস।
একুশ তুমি বসন্তরাঙা লাল পলাশ।
একুশ তুমি সবুজ মাঠে ধানের শীষে শীষে।
একুশ তুমি জীবন স্রোতে  অঙ্গীকার ।
একুশ তুমি শত মায়ের অশ্রুঝরা   ফেব্রুয়ারী ।
একুশ তুমি কৃষ্ণচূড়ার  পাপড়ি ছড়ানো পথে,
প্রভাত ফেরীর গর্জে ওঠা গানে।
একুশ তুমি ব্রম্মপুত্র , গঙ্গা , গোমতী ছূঁয়ে 
একুশ তুমি সাক্ষী আছো চন্দ্র , সূর্যতাপে ।
একুশ তুমি  বীর শহীদের হাজার লাল গোলাপ।
সেলাম শহীদ সেলাম।