মুক্তি তুমি পাবেই
বৈশাখ মাসের এক নির্জন দুপুরে,
সূর্য যখন প্রখর, তীব্র ভাবে
এমনই এক সময়ে ,
আমি গিয়েছিলাম তৃষ্ণা নিবারণে।
হঠাৎই ঘটে গেলো এক দুর্ভাগ্যজনক ঘটনা,
দু - চোখ ভরে নেমে এলো অন্ধকার -
জ্ঞান ফিরতেই দৃষ্টি পড়লো,
আমি যে বন্দিনী এক বদ্ধ খাঁচার।
নিমেষের মধ্যে ক্রোধে ফেটে পড়লাম
দু - নয়ন ভরে অশ্রু বর্ষিত হলো,
ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম,
এ বন্ধন থেকে কবে মুক্তি পাবো বলো।
নিশি হতে পড়লো মনে প্রিয়তমর কথা,
এরা কি আর পারবে বুঝতে আমার মনের ব্যাথা,
হয়তো সে বসে আছে আমার অপেক্ষাতে,
মনের কথা কখন আমি আসবো তাকে বলতে।
দু - টো বছর পেরিয়ে গেলো
আজও খাঁচায় বন্দী,
আশায় আশায় বসে থাকি
কবে পাবো মুক্তি।
নির্জন এক গভীর রাত্রে
সবাই তখন ঘুমিয়ে,
আকাশেতে ঝড়ো হাওয়া
বয়ছে প্রবল বেগে।
হঠাৎই ঘটে গেলো এক চমৎকার
খুলে গেলো বহুদিনের বদ্ধ দ্বার -
অবশেষে সুযোগ হলো মুক্ত আকাশে ডানা মেলার,
উন্মুক্ত বাতাসে গা ভাসাবার।