Feb 14, 2022

অঙ্কুর সাহা

মোর ভাষা

যখন হয়েছি সদ্যোজাত খাতার পাতাতে
ধরেছি কলম শব্দের সুবাস গুনগুনাতে
সেই বেলায় মোর একমাত্র ছিল প্রত্যয়
যে দিয়েছিল সাথীর আলোকে শক্তি
সে ছিল মোর মায়ের কণ্ঠের বুলি
মোর মনের প্রতীক চিহ্ন 
মোর সম্মানের আস্থা
মোর মাতৃভাষা, মোর বঙ্গভাষা
আশীর্বাদের ঝুলি , যে বারবার রাখে ধরে 
মোর স্বপ্নের জোৎস্না ও কথার অলঙ্কার
সেই মা কে প্রণাম আমার ।