ডিকশেনারি
আমার চাওয়া না পাওয়া , বিচলিত মনের ভাবগুলোর মানে তোমার মাঝেই খুঁজে পাই ।
সেই অন্তহীন অচেনা উন্মুক্ত
জগতের দিকে চাহিয়া
জীবনযুদ্ধের অংক গুলো কষে নিতে ব্যস্ত হয়ে পড়ি যখন।
তখন মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যায় ।
এই ভেবে যে , জীবনের সেই যুদ্বে হেরে যাবো না তো?
জীবন সংগ্রামের মুখোমুখি হতে হতে।
আমি কখন যে হারিয়ে গেলাম তোমার মধ্যে,
তা নিজেও বুঝতে পারলাম না।
তা কি বটে ! তুমি তো আমার যন্ত্রণার ও মূল ।
তোমার সারা দেহে অর্থের ঢালা সাজিয়ে।
বিলম্বিত করো আমায় উওর পেতে।
আর উওর পেলে মনে হয় ,
তুমি যেন আমায় অগভীর সমুদ্রের জলরাশির ন্যায়
সুখের সাগরে নিক্ষেপ করেছে।
আর তখনই মেলে শান্তি ।
তৃপ্ত হয় মন।