Feb 16, 2022

চন্দন ঘোষ

খোলা চিঠি

কোন ভাবনায় নিজেকে রেখেছো বেঁধে,
কিসের টানে করো না কোনো প্রতিবাদ!
উগ্র আঞ্চলিকবাদের ওই গভীর চক্রব্যূহে,
আঁধার নেমেছে যে আজ তোমার ঘরে।
কবে যে ভাঙবে তোমার সে কালঘুম?
প্রত্যুত্তরে রুখে দাঁড়াবে নিজের আত্মপরিচয়ে।
আর কত ঘৃণা, বিদ্বেষ, অবহেলা বয়ে বেড়াবে,
মিথ্যের স্বপ্নে বিভোর হয়ে!
একই পুণ্য ভূমির মোরা সহোদর। 
তবে কেন মিছে দ্বন্দ্ব! ভালোবাসার ঘরে দহন।