Apr 29, 2023

অতনু রায় চৌধুরী

শান্তি

এরপরও কথা থেকে যায়,
থেকে যায় স্মৃতির চাদরে জমানো কিছু বিকেল।
জীবনে বড় হওয়ার তাগিদে
স্বপ্ন আর বাস্তবের ফাঁকে থাকে যে শৈশব
সেই শৈশবটাই সুন্দর।
 
তারপর চৈত্রের হাওয়া বৈশাখের আগমন 
সব মিশে যায় একসাথে।
দিনের শেষ বেলায় জড়িয়ে যায়
ক্লান্ত শরীর আর অভুক্ত পেট
যেখানে ডালে ভাতে মিশে গেলেই 
পরম শান্তি।