শকুন
আজ তিনদিন হলো,
মেয়েটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
কাঠুরিয়া হন্যে হয়ে ছুটছিল।
হঠাৎ কানে আসে একদল শকুনের ডানা ঝাপটানি শব্দ।
একটু দুরেই অত্যাচারী মুখোশের পেছন থেকে,
চেটেপুটে লালসা নিবারণে ব্যস্ত।
রক্তনগ্ন অবস্থায় পড়ে থাকে মেয়েটি।
অসার। চেতনাহীন।
শেষে উড়ে যায় শকুন!
শেষে উড়ে যায় শকুন!