Apr 29, 2023

আমিনুল ইসলাম

আশার আলো 

বারুদের মত জ্বলছে পৃথিবী
এক ফোটা জলের আশায়
চারিদিকে লেলিহান শিখার স্বাদ নিতে 
চলছে ধ্বংস লীলা।
শান্ত হোক পৃথিবী এই আহ্বান আমার,
ভালোবেসে জয় কর গোটা পৃথিবী
হিংসা দিয়ে নয়।
বুকে টেনে নাও আপনজন কে,
আমি জ্বলছি প্রতিনিয়ত কখনো রঙ্গমঞ্চে,কখনো বা হতাশার সাগরে,
এই জ্বলা শেষ হবে একদিন ভালবাসার আগুনে পুড়ে।