Apr 29, 2023

মোঃরুবেল

বারুদঘর

ক্রমশ সে বেড়ে উঠছে।
তবে মাংস পিন্ডে নয়,
ঘৃণা আর ঘৃণায়।
যৌবনে নদী যেমন ছলাৎ ছলাৎ শব্দে 
শিশু পাথর বয়ে আনে,
জায়গা করে দেয় তার বুকে।
একদা নদী তার অস্তিত্ব হারায়।
করে অভিমুখ পরিবর্তন।
অমনি করে সেও তার পাঁজরে ঘেরা নরম হৃদয়ে-
ভালোবাসার বদলে বসত করছে ঘৃণা কেবলই ঘৃণা।
সেও জানেনা
তার ভেতরে বয়ে চলছে যে তুমুল ঝড়
তাতে সে মানুষ নয়,
বরং হয়ে উঠছে একটা আস্ত বারুদঘর।