Apr 29, 2023

গৌতম চন্দ্র

উপলব্ধি

আমি জানি-
আমি কত কম জানি,
কম জানি-
তা অন্তরে মানি,
জাগ্রত সদা তাই-
জানার প্রয়াস খানি,
বুকে চেপে ধরি
ব‌ই খাতা পাণ্ডুলিপি
দিন প্রতিদিন
আলোর পথ সন্ধানী...
জীবন পাত্র পূর্ণ তরে-
শুনি অমৃত বাণী...
মহামানবের সাগরতীর
করেছে মোরে ঋণী।