Apr 29, 2023

শৌভিক বাগচী

 মৃত্যু 

চলতে চলতে থেমে যাওয়া টাই
কি  মৃত্যু ?

হিমশীতল ছাওয়ায় 
দুদণ্ড জিরিয়ে নেওয়াকেই কি 
চলে যাওয়া বলে ?

 তমিস্রার  অতলে আলোর 
কৌণিক দূরত্বে কি অমরাবতী 
তৈরি করে মৃত্যু ?

যাপিত  ছন্দের আকাশ ভেঙে পড়া 
যদি মৃত্যুই হয় ,
তাহলে এমন মরণের সারি 
ঘিরে আছে চারিধারে .....

ছায়ার মতো ভিড় করে আছে সেখানে 
লোক ,মানুষের সাথে যার 
যোজন ফারাক ।

অমোঘ যতিপাতে সে 
মিশ্রবৃত্ত মেলায় 
তুচ্ছতার চোরাবালি তলে ,

কি বলবো তাকে ??