স্মৃতিসুধা
সেই যে আমার দিনগুলো
বেশতো ছিল ভালো,
আমার একটি আকাশ ছিল
ছড়িয়ে নীল আলো।
সেই আকাশেই স্বাধীন মনের
মেলে দিতাম ডানা,
বাদলের সাথে উড়ে যেতে
থাকত না কোনো মানা।
সেই যে আমার মাটিতে ছিলো
সোনালী শষ্যের ধান,
বৃষ্টিভেজা মধুর গন্ধে
জুড়িয়ে যেত প্রান।
সেই যে মাঠটিতে ছিলো
সবুজ ঘাসের মেলা,
প্রতিনিয়ত করিতাম সেথায়
সবান্ধবে খেলাধুলা।
সেই যে আমার নদীটি ছিলো
হয়ে যেত মৃদুছন্দে,
তরঙ্গের সাথে জলকেলি
করিতাম আনন্দে।
সেই যে আমার পাহাড়টি ছিলো
সদায় দাঁড়িয়ে নির্বাক!
মনচাইলেই শুনাত আমায়
প্রতিধ্বনির ডাক।
সবকিছুই ভাসছে এখন
আমার স্মৃতিসুধায়,
মনটা আমার হারিয়ে গেছে
জটিল জীবন ধাঁধায়।
প্রকৃতির কোলে আছে স্নেহে
যেমনি ছিলো তারা,
কালের শ্রোতে ভাসতে গিয়ে
আমি হয়েছি আমিহারা।