Apr 29, 2023

দীপক বন্দ্যোপাধ্যায়

যুদ্ধ

চলুন যুদ্ধে যাই
গাছ বাঁচাবার যুদ্ধে.....
লোভের আগুনে পুড়ছে সময়
বুকের পাঁজরে বাসা বাঁধছে কার্বন ছাই
এখনই সময় গাছ হয়ে জন্মায়
পাখি হয়ে গান গাই
কান্না লুকিয়ে রাখি শাখা প্রশাখায়
বৃক্ষহীন সভ্যতা বাঁচবেনা....
চলুন যুদ্ধে যাই
জল বাঁচাবার যুদ্ধে.....
লোভের আগুনে জলীয়বাষ্প সময়
শরীরে বাসা বাঁধছে আর্সেনিক
এখনই সময় জল হয়ে জন্মায়
মাছ হয়ে সাঁতার কাটি
কান্না লুকিয়ে রাখি মেঘেদের ভেলায়
জলহীন সভ্যতা বাঁচবেনা....