Apr 29, 2023

রামমোহন বাগচী

রংএর নেশা 

রং তুলির খেলায়, রং ও তুলির ছলনা
দেখেও না দেখার নেশায় করে তাড়না ! 
অন্তর আত্মার জাগ্রত মশালের আলো 
লালসার  ফসলে  হয়েছে  কালো। 
আপোষহীন মানবতা ,গায় বিরোধী গান! 
সংগ্রাম খোঁজে বেড়ায় সংগ্রামী প্রাণ! 
প্রতিরোধের ভাষা হতাশার পাশে দাঁড়িয়ে 
হেঁটে বেড়ায় অন্ধ গলির পথ মাড়িয়ে।
ভালো আছে দেশ ও দেশের মননে     
বিছিয়ে কন্টক, আনন্দ কাননে !         
আগামী প্রজন্মের মুখে দিয়ে হতাশার প্রদীপ । 
হরি নামের ফোয়ারায় ভাসিয়ে যায় দীপ
ভিক্ষাপাত্র সাজিয়ে গুছিয়ে রাখে পাশে
তাই, নেশার তাড়নায় ভ্রমর ধেয়ে আসে , 
ভালো বাসার গন্ধ আজ নেই কোন ফুলে
সমীরণ  হারিয়ে  গেছে  নিজ  পথ  ভুলে। 
সরস্বতী হারিয়ে পথ কাঁদে পথে পথে
জ্ঞানের উৎস ক্ষমতা দখলের সাথে, 
আপসহীন সংগ্রামের নেশা, ভাসে ছলনায়
বেঁচে আছো রং তুলি ,অজ্ঞানের করুণার ছোঁয়ায়।